Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতীবাড়ী এলাকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। পরে পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। আহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর থানার রাজাকান্দা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রাব্বি (২০) ও সাব্বির (১৫)। তারা বাজবী হাজীবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাউছিয়া–আড়াইহাজার সড়কে এক রিকশাচালকের কাছ থেকে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাশের ডোবায় তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

15 Feb 26 1NOJOR.COM

আড়াইহাজারে গণপিটুনিতে দুই ছিনতাইকারী আহত, পুলিশ উদ্ধার করেছে পিস্তল ও গুলি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।