Web Analytics

ইরানের নীতিনির্ধারণী পর্ষদ এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও রেভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মার্কিন বাহিনী যেন ওমান সাগরকে তাদের কবরস্থানে পরিণত হওয়ার আগেই অবরোধ শেষ করে। তিনি এই অবরোধকে যুদ্ধংদেহী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তেহরানের অধিকার।

রেজায়ি জানান, ইরানের সামরিক বাহিনী যেকোনো সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত, পাশাপাশি কূটনৈতিক প্রক্রিয়াও চলছে। তিনি সতর্ক করে বলেন, অবরোধ যত দীর্ঘায়িত হবে, বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ তত বাড়বে। রেজায়ি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে এখন কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা নির্ভরযোগ্য।

গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর এই নৌ অবরোধ শুরু করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান মার্কিন শর্তে শান্তিচুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনো চাপের কাছে নত হবে না।

18 May 26 1NOJOR.COM

নৌ অবরোধ না তুললে ওমান সাগরে পরিণতি ভয়াবহ হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।