ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দুটি তেলবাহী জাহাজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ দাবি করা হয়। জাহাজ দুটি কোথায় উদ্ধার করা হয়েছে বা কখন ঘটনা ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।
শাহরাম ইরানি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী জাহাজ ‘চুরি’ করেছিল। পরে ইরানি সেনারা জাহাজ দুটিতে অভিযান চালিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সক্ষম হয় বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় জাহাজে থাকা নাবিকেরা ঘুমিয়ে ছিলেন।
জাহাজ দুটি ঠিক কবে কথিতভাবে নেওয়া হয়েছিল এবং কখন সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে, তা জানানো হয়নি। জাহাজগুলোর পরিচয়, অভিযানের বিস্তারিত বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তাসনিমের প্রতিবেদনে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের দাবি, মার্কিন বাহিনীর কাছ থেকে দুটি তেলবাহী জাহাজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার হয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।