Web Analytics

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত ২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশ ১৮২টি দেশের মধ্যে ১৩তম স্থানে রয়েছে। ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৪, যা আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ের সমান। গত বছরের তুলনায় এক পয়েন্ট উন্নতি হলেও সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে; ২০২৪ সালে অবস্থান ছিল ১৪তম। মঙ্গলবার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ৮৯ স্কোর নিয়ে ডেনমার্ক সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ, আর ৯ স্কোর নিয়ে দক্ষিণ সুদান ও সোমালিয়া সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। টিআইবির মতে, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনা বাংলাদেশের স্কোরে সামান্য ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর কোনো দেশ শতভাগ স্কোর করতে পারেনি এবং বিশ্বের ৮০ শতাংশ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে, যা বৈশ্বিক দুর্নীতির ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে।

10 Feb 26 1NOJOR.COM

২০২৫ সালের দুর্নীতি সূচকে ১৮২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।