Web Analytics

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। তিনি সামরিক অভিযানের লক্ষ্য, নির্ধারিত হামলার স্থাপনা এবং অস্ত্রের পেছনে ব্যয় করা বিপুল অর্থের হিসাব চেয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সংঘাতকে ব্যর্থ বলে উল্লেখ করে জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান।

অ্যারিজোনার সিনেটর কেলি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক পাইলট এবং সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য। ইরানে মার্কিন সামরিক অভিযানের কৌশলগত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, অভিযানের পেছনে কোনো সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য ছিল কি না। নাকি যতটা সম্ভব ধ্বংসযজ্ঞ চালানোই ছিল এর মূল উদ্দেশ্য।

কেলি হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চান এবং কারা এসব হামলার অনুমোদন দিয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রে কয়েক হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত কারা নিয়েছে, সেটিও তদন্তের দাবি করেন তিনি। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বলে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে আরও কঠোর তদন্তের সুযোগ তৈরি হতে পারে।

23 Nov 26 1NOJOR.COM

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি মার্ক কেলির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।