Web Analytics

বাংলাদেশে ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সঙ্গে শিক্ষার্থীদের তুলনা করে ভাইরাল হওয়া একটি অডিওর পর ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। মঙ্গলবার দেশের জেন-জি প্রজন্মের শিক্ষার্থীরা ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খুলে ‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ স্লোগান দেয়। বিকেল ৬টা পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যেই পেজটির অনুসারী সংখ্যা দাঁড়ায় প্রায় ১ হাজার ৭০০ জনে।

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই এই ব্যঙ্গাত্মক পেজটি খোলা হয়েছে।

পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও ও কনটেন্ট শেয়ার করা হচ্ছে, যা তরুণদের ক্ষোভ ও প্রতিবাদের নতুন রূপ হিসেবে দেখা যাচ্ছে।

14 Jul 26 1NOJOR.COM

এইচএসসি আন্দোলনে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক ‘ব্রয়লার চিকেন পার্টি’ আত্মপ্রকাশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।