Web Analytics

মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ঘর ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় মালামালও পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি, তবে ক্ষতি উল্লেখযোগ্য বলে জানা গেছে।

16 May 26 1NOJOR.COM

রাজৈরে অগ্নিকাণ্ডে দক্ষিণ শ্রীরামপুরে ৯টি ঘর ও ২টি গরু পুড়ে ছাই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।