কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালাম বাড়ি নির্মাণের সময় আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং তা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ও ওসি (তদন্ত) টমাস বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুমিল্লায় ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।