Web Analytics

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে বুধবার সকালে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ফুটবল খেলার হারজিত নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

04 Nov 26 1NOJOR.COM

ফুটবল বিরোধে ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।