গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে সোমবার দুপুরে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে। টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে মিছিলটি মিলগেট, স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা ও খাঁ-পাড়া এশিয়া পেট্রোল পাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে যুবদল নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের শান্ত পরিবেশ অশান্ত করার ষড়যন্ত্র করছে এবং টঙ্গীর রাজপথ তাদের দখলে যেতে দেওয়া হবে না। তারা জানান, প্রতিটি মোড়ে যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো নাশকতা বা অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত।
এই কর্মসূচির মাধ্যমে যুবদল টঙ্গী এলাকায় নিজেদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
টঙ্গীতে আ.লীগের নাশকতা ঠেকাতে যুবদলের মোটরসাইকেল মহড়া
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।