Web Analytics

বগুড়া-৫ আসনের এমপি গোলাম মো. সিরাজ বলেছেন, ফ্যাসিস্টরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু মানুষের হৃদয় থেকে ইতিহাস কেড়ে নিতে পারেনি। শনিবার দুপুর ১২টায় বগুড়ার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজ বলেন, ফ্যাসিস্টের সময়ে ঐতিহাসিক ঘটনাগুলোকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হয়েছিল এবং যারা দিনটিকে ফেলে দিতে চেয়েছিল, তারাই আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সমাবেশ শেষে ধুনট শহরে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে এমপি সিরাজ র‌্যালিতে নেতৃত্ব দেন এবং এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

07 Nov 26 1NOJOR.COM

ধুনটে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।