Web Analytics

রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার, শামীম আর বেবি ও শামীম হোসেন নামে তিনজনকে আটক করে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানান, মিছিল থেকে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে তিনজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কারা জড়িত ও বিস্ফোরণের উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার ঢাকার তেজগাঁওসহ তিন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটজনকে আটক করে পুলিশ। পরে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

19 Jun 26 1NOJOR.COM

মহাখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগ গোষ্ঠীর ককটেল বিস্ফোরণ, তিনজনকে আটক করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।