মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের হাত থেকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এই সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।
গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ফলে এই সাফল্য এসেছে বলে জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের মূল্যায়নে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও মাঠপর্যায়ের কার্যকারিতার ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে।
পুলিশ সুপার কামরুল হাসান জানান, জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সাধারণ মানুষের সহযোগিতায় মাদকমুক্ত ময়মনসিংহ গড়ে তুলতে কাজ করছে।
মাদকবিরোধী অভিযানে দেশসেরা স্বীকৃতি পেল ময়মনসিংহ জেলা পুলিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।