Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উদীয়মান নতুন বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। শনিবার ইস্তাম্বুলে আল শার্ক ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষের প্রতিনিধিত্বকারী মুসলিম দেশগুলোর সামনে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের বড় সুযোগ তৈরি হয়েছে। প্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিকেন্দ্র গড়ে ওঠার কথাও তিনি উল্লেখ করেন।

ফিদান ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশক হিসেবে বর্ণনা করেন। তিনি গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন। গাজায় দ্রুত মানবিক সহায়তা পাঠানো ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে মুসলিম দেশগুলোর নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই স্থায়ী সমাধানের পথ।

আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ফিদান তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটের কথা বলেন, যার প্রতিনিধিরা শুক্রবার ইসলামাবাদে বৈঠক করেন। তিনি তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবের আঞ্চলিক কোয়ার্টেটের কথাও উল্লেখ করেন। প্রতিরক্ষার পাশাপাশি বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর তিনি জোর দেন।

28 Nov 26 1NOJOR.COM

মুসলিম দেশগুলোকে বৈশ্বিক সিদ্ধান্তে প্রভাব ও গাজায় সহায়তায় নেতৃত্বের আহ্বান ফিদানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।