Web Analytics

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের দ্রুত তিন উইকেটে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করেছে ৪ উইকেটে ১৩৪ রান করে। সফরকারীরা এখনও বাংলাদেশের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে আছে।

প্রথম সেশনে বাংলাদেশকে অলআউট করার পর ভালো শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেলের ফিফটিতে চা বিরতির আগে তাদের রান ছিল ১ উইকেটে ৮৯। প্রায় এক ঘণ্টার বৃষ্টি-বিরতির পর মিরাজ ক্যাম্পবেলকে ৫৪ রানে ফেরান। এরপর একই ওভারে কাভেম হজ ও আমির জাঙ্গুকে আউট করেন তাইজুল।

দিন শেষে ত্যাগনারায়ন চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রিভস ১৫ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে শুরু করা বাংলাদেশ ৫৯ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায়। সাদমান ইসলাম ১০৫ রান করেন এবং লিটন দাস ৩৪ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান পাঁচ উইকেট নেন, যা তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট।

30 Oct 26 1NOJOR.COM

শেষ সেশনে তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৮ রানে পিছিয়ে রাখল বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।