Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে অবস্থানরত ইইউ প্রতিনিধিদল ও এনসিপির প্রতিনিধিরা অংশ নেন।

রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের রাজনীতিবিষয়ক কার্যালয়ের প্রথম কাউন্সেলর কামিলা পার্টিকা উপস্থিত ছিলেন। এনসিপি প্রতিনিধিদলে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তাহসিন রিয়াজ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আরমান হোসেন এবং আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক আশরেফা খাতুন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং গণতান্ত্রিক অভিযাত্রা নিয়েও অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দলটি জানায়।

03 Nov 26 1NOJOR.COM

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।