বৈরি আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুলাই ২০২৬ তারিখের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলা এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
বন্যা ও বৈরি আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।