স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫–২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।
সভায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ করতে হবে এবং জনগণের কষ্টার্জিত অর্থের স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
২০২৫–২৬ অর্থবছরে এলজিইডির জনকল্যাণমুখী টেকসই প্রকল্পের নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।