Web Analytics

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে। জবাবে আরব আমিরাত ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রানে থামে। প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হারমানপ্রীত করের ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

দুবাইয়ের ধীরগতির পিচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২৩ রান। আরব আমিরাতের সুরাকশা কোটে চার ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেন। ছোট লক্ষ্য তাড়ায় আরব আমিরাতের হিনা হোচান্দানি ১৮ এবং তীর্থ সতীশ ১১ রান করে দুই অঙ্কে পৌঁছান।

বাংলাদেশের রাবেয়া খান তিন উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন নাহিদা আক্তার। ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার পেছনে রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে। অন্য সেমিফাইনালে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

09 Sep 26 1NOJOR.COM

আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।