সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তারা অফিস তালা দিয়ে পাশে বসে থাকার সময় বিস্ফোরণের শব্দ শুনে গিয়ে দেখেন অফিসের এক কোণে আগুন জ্বলছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী জানান, তিনি ও আরও কয়েকজন নেতা ঘটনাস্থলের কাছেই ছিলেন। যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম অভিযোগ করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিরোধী পক্ষ এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর রাতেই কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা এবং দোষীদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, কেউ আহত হয়নি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।