প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদি পশু ও পোল্ট্রি খামারে উৎপাদন ব্যয় কমাতে খামারিদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ বিভাগ থেকে ১০০ কোটি টাকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যমান বিদ্যুৎ রিবেট নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ রিবেট দেওয়া হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য রপ্তানি উৎসাহ এবং কৃষিভিত্তিক শিল্প বিকাশে সহায়ক। এর ধারাবাহিকতায় নতুন করে চারটি খাত—পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিশ ফিড উৎপাদন শিল্প, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প—এই সুবিধার আওতায় আনা হয়েছে।
দুগ্ধ প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট ও দইসহ বিভিন্ন পণ্য। মন্ত্রণালয় আশা করছে, এই রিবেট খামারি ও উদ্যোক্তাদের বিদ্যুৎ ব্যয়ে উল্লেখযোগ্য স্বস্তি দেবে।
মৎস্য, গবাদি পশু ও পোল্ট্রি খামারিদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড়
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।