আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ বাধা সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা থাকবে না।
মন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। নির্দেশনা না মেনে দলের ভেতর থেকে যারা মুনাফেকি করবে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি জানান, স্থানীয় নির্বাচনে দল জয়ী হওয়ার মতো প্রার্থী খুঁজছে। বড় কোনো নেতা মনোনয়ন পেয়েও পরাজয়ের শঙ্কায় থাকলে তাকে সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে বিকল্প কিছু করা বা দলের সঙ্গে মুনাফেকি করলে ব্যবস্থা নেওয়ার অধিকার তাঁরও আছে বলে তিনি উল্লেখ করেন। সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় প্রার্থীর বিরোধিতা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে আইনমন্ত্রীর সতর্কবার্তা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।