শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় বন্ধ হয়ে যায় বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। সব চেক-ইন কাউন্টার বন্ধ হওয়ায় বিমানবন্দরের পরিচালনা ও যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চেক-ইন কার্যক্রম বন্ধ থাকায় তেল আবিবগামী কয়েকটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে নিজ নিজ দেশে যেতে বাধ্য হয়েছে।
বিমানবন্দরে কাজ করা চারটি গ্রাউন্ড-সার্ভিস কোম্পানির কর্মীরাও কাজ বন্ধ করেছেন বলে জানা গেছে। বছরের অন্যতম ব্যস্ত সময়ে এই অচলাবস্থা দেখা দিয়েছে, যখন বিমানবন্দরটি প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী এবং ৬০০টি ফ্লাইট পরিচালনা করে। ইয়েনেট জানিয়েছে, বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কর্তৃপক্ষ বন্ধের আগেই বিমান সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করেছিল।
ইসরাইল এয়ারপোর্টস অথরিটি বলেছে, শ্রমিক কমিটির নির্দেশনায় কর্মবিরতির কারণে কার্যক্রম ও যাত্রীসেবা ব্যাহত হয়েছে এবং কর্মীদের তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। কর্মবিরতি চললে আদালতের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার সতর্কতাও দিয়েছে কর্তৃপক্ষ। পরিবহনমন্ত্রী মিরি রেগেভ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বেন জাকেনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
শ্রমিক বিরোধে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ, চেক-ইন ও ফ্লাইট চলাচল ব্যাহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।