পিচ্চি রাজা প্রিজন ভ্যান থেকে পালানোর ঘটনায় তার বোন তাসলিমাসহ দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে আদালত এ আদেশ দেন। গ্রেপ্তার অন্য দুজন হলেন স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে নেওয়া হয়েছিল। প্রাথমিক মামলায় বলা হয়, রাতে গাজীপুরের বাইমাইলে টয়লেট করাতে নামানোর সময় পিচ্চি রাজা পালান। তবে তদন্তে এ বর্ণনা সাজানো বলে উঠে আসে।
তদন্ত অনুযায়ী, ঢাকা জেলা জজ আদালত থেকে ফেরার পথে তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভ্যান থামে। সেখানে পিচ্চি রাজা অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। পরে এসআই প্রবীর কুমার বাইমাইলে গিয়ে ভ্যানে ওঠেন। চালক কামালের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে। পিচ্চি রাজা ও অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পিচ্চি রাজা পালানোর ঘটনায় বোনসহ তিনজনকে চার দিনের রিমান্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।