Web Analytics

রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনের নিচতলায় ‘মেট্রোরেল ভবন উপশাখা’ নামে সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।

নতুন উপশাখাটি সোনালী ব্যাংকের উত্তরা জনপথ শাখার নিয়ন্ত্রণাধীন শহর উপশাখা হিসেবে পরিচালিত হবে। এর মাধ্যমে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারী, মেট্রোরেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. মাহফুজুর রহমান এবং ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন উপশাখাটি মেট্রোরেল কর্মী ও সেবাগ্রহীতাদের দ্রুত ব্যাংকিং সুবিধা দেবে এবং ডিজিটাল ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের প্রশংসা করেন।

12 Jun 26 1NOJOR.COM

উত্তরায় ডিএমটিসিএল ভবনে সোনালী ব্যাংকের নতুন উপশাখা চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।