Web Analytics

‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের আওতায় পরিচালিত এক ইউরোপীয় গবেষণায় বোস, প্যানাসনিক, স্যামসাং ও সেনহাইজারের মতো জনপ্রিয় ব্র্যান্ডের হেডফোনে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়া গেছে। ৮১টি ইন-ইয়ার ও ওভার-ইয়ার হেডফোন পরীক্ষা করে গবেষকরা বিপিএ (বিসফেনল–এ) ও বিপিএস (বিসফেনল–এস) নামের হরমোন ব্যাহতকারী রাসায়নিক শনাক্ত করেছেন। গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ সময় এসব হেডফোন ব্যবহারে ক্যানসারসহ নানা গুরুতর রোগের ঝুঁকি বাড়তে পারে।

পরীক্ষায় দেখা গেছে, প্রায় ৯৮ শতাংশ হেডফোনে বিপিএ এবং তিন-চতুর্থাংশের বেশি নমুনায় বিপিএস রয়েছে। কিছু হেডফোনে রাসায়নিকের মাত্রা প্রতি কেজিতে ৩১৫ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া গেছে, যা ইউরোপীয় কেমিক্যালস এজেন্সির নিরাপদ সীমা ১০ মিলিগ্রাম প্রতি কেজির তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, হেডফোনের প্লাস্টিক অংশ থেকে এসব রাসায়নিক ধীরে ধীরে বের হয়ে ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

ভোক্তাদের সুরক্ষায় প্রকল্পটির প্রধান এমেসে গুলিয়াস ইউরোপীয় নীতিনির্ধারকদের দ্রুত হরমোন-ব্যাহতকারী সব রাসায়নিক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। গবেষকরা সতর্ক করেছেন, দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে এসব উপাদান শরীরে শোষিত হতে পারে।

24 Feb 26 1NOJOR.COM

জনপ্রিয় হেডফোনে ক্ষতিকর রাসায়নিক, ক্যানসারের ঝুঁকি বাড়ার আশঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।