Web Analytics

ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্থ আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আজ শুক্রবার যাবে বাংলাদেশের ত্রাণ। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ঔষধ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় ৩ হাজারের বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে।

05 Sep 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্ৰস্থ আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।