Web Analytics

বাংলাদেশের কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ নিরাপদ খাদ্য রপ্তানি নিশ্চিত করতে কীটনাশক ব্যবহারে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আম রপ্তানির মৌসুম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চলতি মৌসুমের আম রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মধ্যে আম অন্যতম সম্ভাবনাময় পণ্য হলেও আন্তর্জাতিক বাজারে দেশটি এখনো প্রত্যাশিত অবস্থানে পৌঁছায়নি। বর্তমানে ৩৮টি দেশে বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে এবং চীনের সঙ্গে ২০২৪ সালের চুক্তির ধারাবাহিকতায় রপ্তানি শুরু হয়েছে। মালয়েশিয়া ও জাপানসহ নতুন কয়েকটি দেশও আগ্রহ দেখিয়েছে। বক্তারা বলেন, মানসম্মত উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা বাড়ালে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।

প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে ইতালি, সুইডেন, কানাডা ও উপসাগরীয় দেশগুলোতে ইতোমধ্যে ৪১ দশমিক ৫ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিমান ভাড়া সহনীয় থাকলে এবং পর্যাপ্ত কার্গো স্পেস নিশ্চিত করা গেলে এ বছর রপ্তানিতে নতুন রেকর্ড হতে পারে।

21 May 26 1NOJOR.COM

নিরাপদ আম রপ্তানিতে কীটনাশক ব্যবহারে সর্তক থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।