Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিশাল সমুদ্রসম্পদ দেশের টেকসই উন্নয়নে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সেকেন্ড চায়না-বাংলাদেশ রাউন্ডটেবল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার ব্লু ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাই প্রধান সম্পদ এবং তাদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করতে হবে। প্রবাসী কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস উল্লেখ করে তিনি বলেন, দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ জন্য কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, বর্তমানে জনমিতিক সুবিধা কাজে লাগানোর উপযুক্ত সময়।

এহছানুল হক মিলন বলেন, চীনের শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সম্পর্কের মতো ব্যবস্থা বাংলাদেশেও গড়ে তোলা দরকার। ব্লু ইকোনমি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান বাংলাদেশ ব্যবহার করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি দীর্ঘমেয়াদি বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা দুই দেশের বন্ধুত্বকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে।

22 Sep 26 1NOJOR.COM

টেকসই উন্নয়নে সামুদ্রিক সম্পদের কার্যকর ব্যবহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।