ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের এক মন্তব্যকে ঘিরে ইউরোপে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জার্মান সংবাদপত্র ডি সাইট-এর ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামবুর্গে এক অনুষ্ঠানে তিনি ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণে সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ইউরোপকে রাশিয়া, তুরস্ক বা চীনের প্রভাবমুক্ত রাখতে হবে। এই বক্তব্যে তুরস্ককে রাশিয়া ও চীনের সঙ্গে একসঙ্গে উল্লেখ করায় তাৎক্ষণিক সমালোচনা শুরু হয়।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রুডি কেনেস ও মার্ক বোতেঙ্গা বলেন, এ ধরনের মন্তব্য বিশ্বকে বিপরীতমুখী ব্লকে বিভক্ত করার ঝুঁকি তৈরি করে এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বাস্তবতাকে উপেক্ষা করে। আনাদলুকে দেওয়া এক সাক্ষাৎকারে কেনেস বলেন, পশ্চিমা প্রভাব এখন হ্রাস পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নীতিই এই বিভাজনকে বাড়াচ্ছে।
পরে ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানায়, তুরস্ক ইইউর জন্য গুরুত্বপূর্ণ অংশীদার এবং অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহযোগিতা ও ট্রান্স-ক্যাস্পিয়ান মিডল করিডর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তুরস্ককে রাশিয়া-চীনের সঙ্গে তুলনা করে ইউরোপে বিতর্কে ইইউ প্রধান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।