Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষে দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি বার্তা পোস্ট করে জানান, এই সময়ে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেন, তার মা অনেকের কাছে ছিলেন আপসহীনতার প্রতীক এবং সাহসের অনুপ্রেরণা।

তারেক রহমান বার্তায় অন্তর্বর্তী সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানান দ্রুত সমন্বয়ের মাধ্যমে মরহুমার অন্তিম আয়োজন সম্পন্ন করার জন্য। তিনি সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য। আন্তর্জাতিক অঙ্গনের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বন্ধু রাষ্ট্রগুলোর সহমর্মিতার প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

শেষে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান, উল্লেখ করেন যে দেশজুড়ে মানুষের ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সহমর্মিতা ও মানবিক আবেগের প্রতিফলন।

04 Jan 26 1NOJOR.COM

বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় শোক শেষে সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।