Web Analytics

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, হিন্দুত্ববাদ ও হিন্দুধর্ম এক নয় এবং হিন্দুত্ববাদের মূল ভিত্তি মুসলমানদের প্রতি বিদ্বেষ। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বেদুইন প্রকাশনীর দুটি বই—এ এম আব্দুল্লাহর ‘বাংলাদেশে জুলাই বিপ্লব’ ও সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনীর ‘হিন্দুত্ববাদী চরমপন্থা: মতাদর্শগত দ্বন্দ্ব এবং মুসলমান’—এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতকে সামরিক বা অর্থনৈতিকভাবে নয়, বরং বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা করতে হবে।

তিনি উল্লেখ করেন, হিন্দুত্ববাদ একটি রাজনৈতিক মতাদর্শ, তাই এর মোকাবিলা রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে করতে হবে। মুসলিম বিশ্ব জ্ঞানচর্চা ও গবেষণায় পিছিয়ে পড়ায় নেতৃত্ব হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইতিহাস সংরক্ষণ, বই পড়ার অভ্যাস ও গবেষণাধর্মী প্রকাশনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে, নইলে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে।

তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, বিতর্ক, প্রশ্ন ও গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা বাড়াতে হবে, কারণ বুদ্ধিবৃত্তিক শক্তিই জাতির সবচেয়ে বড় সম্পদ।

18 Jul 26 1NOJOR.COM

ঢাবিতে মাহমুদুর রহমানের আহ্বান, হিন্দুত্ববাদ মোকাবিলায় বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা জরুরি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।