Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, শুক্রবার সকালে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অজ্ঞাতনামা ১০-১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে দক্ষিণে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় ঘটনাটি ঘটে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট ব্যবহার করে ওই ব্যক্তিদের সীমান্ত পার করানোর চেষ্টা করেন। খুরমী বিওপির টহলদল বিষয়টি দেখতে পেয়ে স্পিডবোটে ঘটনাস্থলে যায় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবি জানায়, তাদের দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা পুশইনে ব্যর্থ হয়ে সকাল ১১টার দিকে ১০-১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।

12 Sep 26 1NOJOR.COM

কালিন্দী নদী সীমান্তে কথিত বিএসএফ পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।