Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরুতে ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে জানা যায়, ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলের হাইফা উপসাগরে অবস্থিত এই শোধনাগারটির পুনর্নির্মাণ কাজ ২০২৮ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে দুটি পৃথক ইরানি হামলায় শোধনাগারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান দাবি করেছিল, ক্ষতি ছিল সামান্য। ইয়েশিভা ওয়ার্ল্ডের তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে গ্যাস টারবাইন, স্টিম বয়লার, বৈদ্যুতিক কক্ষসহ সহায়ক ব্যবস্থার ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বড় ধরনের পুনর্নির্মাণের অনুমোদন দিয়েছে।

বাজান শোধনাগারটি ইসরায়েলের অন্যতম কৌশলগত শিল্প এলাকা, যা শিল্প, কৃষি, অবকাঠামো ও অভ্যন্তরীণ ব্যবহারের জন্য তেল সরবরাহ করে।

03 Jul 26 1NOJOR.COM

ইরানি হামলায় ইসরায়েলের প্রধান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত, মেরামত শেষ হবে ২০২৮ সালে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।