প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো লুকোচুরি নেই। রোববার দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নির্বাচন কমিশনের আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে সিইসি বলেন, কমিশন একটি প্রায় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায় এবং কূটনীতিকরা আলোচনায় সন্তুষ্ট। তিনি জানান, কূটনীতিকরা ডাকযোগে ভোট, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। নাসির উদ্দিন বলেন, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন।
তিনি আরও জানান, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে মোতায়েন থাকবেন। ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সিইসির স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনের আশ্বাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।