Web Analytics

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কিলোমিটারপ্রতি বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

মন্ত্রী জানান, নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে না। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও কমানো হবে। রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বিআরটিএর ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটি সিটি ও আন্তজেলা বাসে কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাবে একমত হলেও তা চূড়ান্ত হয়নি।

23 Apr 26 1NOJOR.COM

জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ১১ পয়সা বৃদ্ধি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।