Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের নেতারা সোমবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর হাসান রবিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দলকে সুসংগঠিত রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

16 Feb 26 1NOJOR.COM

ঢাকা বিএনপি নেতাদের শুভেচ্ছা গ্রহণ করে ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।