বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার বেইজিং যাচ্ছেন তিন দিনের সরকারি সফরে। তিনি ৫ থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি তার প্রথম চীন সফর। বিষয়টি চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরকালে দুই দেশের মধ্যে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, উন্নয়ন প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহায়তা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী চীনের উন্নয়ন মন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। সফরে চীনের সহায়তায় ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ বাস্তবায়ন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর নিয়েও আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
৫–৭ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।