স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। শনিবার নবনির্বাচিত জেলা প্রশাসকদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, জাতীয় নির্বাচনে যারা মনোনয়ন পাননি, সেই ত্যাগী নেতাদেরই জেলা প্রশাসক করা হয়েছে। তিনি জানান, দলীয় বিবেচনায় নিয়োগ হলেও এসব নেতারা ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সবাই জবাবদিহিতার আওতায় থাকবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাদেশ পাসের পর স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা হবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।