Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর সঙ্গে জড়িতদের পরিণতি ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না। যারা এমন কাজ করেন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন এবং এ ধরনের কাজের জন্য কোনো সমর্থন পাবেন না বলেও তিনি মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাদের মরদেহের সঙ্গেও এমন আচরণ করা হয়েছিল। অন্য এক প্রশ্নে তিনি জানান, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

27 Oct 26 1NOJOR.COM

মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় পরিণতির সতর্কতা উপদেষ্টার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।