Web Analytics

যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধের সপ্তম দিনে মধ্যপ্রাচ্য থেকে আরও সেনা প্রত্যাহার করেছে জার্মানি। ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মান সামরিক বাহিনী। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধীনে মোতায়েন জার্মান সেনাদের একটি অংশ নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে উত্তর ইরাকের এরবিল শহরে জার্মান সামরিক উপস্থিতি কমানো হয়েছিল। জার্মান গণমাধ্যম আরএনডি জানিয়েছে, বাহরাইনে অবস্থানরত সেনারা ইতোমধ্যে দেশে ফিরে গেছেন এবং কুয়েত থেকেও সেনা প্রত্যাহারের প্রস্তুতি চলছে। বাগদাদে জার্মান দূতাবাসে কর্মরত কিছু সেনা ও কর্মকর্তাকে নিরাপত্তার কারণে জর্ডানে স্থানান্তর করা হয়েছে, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৫০০ জার্মান সেনা মোতায়েন রয়েছে, যাদের বেশিরভাগই ইরাক ও জর্ডানে অবস্থান করছে। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কিছু ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।

07 Mar 26 1NOJOR.COM

ইরান সংঘাতের মধ্যে নিরাপত্তা ঝুঁকিতে মধ্যপ্রাচ্য থেকে আরও সেনা সরাচ্ছে জার্মানি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।