Web Analytics

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছে যে ইরানে যুদ্ধের উত্তাপ বৃদ্ধি এবং জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। সংস্থার হিসাব অনুযায়ী, জ্বালানি বাজারে ধারাবাহিক ধাক্কায় বৈশ্বিক প্রবৃদ্ধি বর্তমান ৩ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ শতাংশে নেমে আসতে পারে।

আইএমএফ তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছে। যুদ্ধ স্বল্পস্থায়ী হলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তেলের দাম গড়ে ৮২ ডলারে নামতে পারে। মধ্যম পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হলে এ বছর তেলের দাম ১০০ ডলারের আশেপাশে থাকবে এবং ২০২৭ সালে তা ৭৫ ডলারে নেমে আসতে পারে, ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি ২০২৫ সালের ৩ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে। সবচেয়ে নেতিবাচক পরিস্থিতিতে ২০২৬ সালে তেলের দাম ১১০ ডলার এবং ২০২৭ সালে ১২৫ ডলারে পৌঁছাতে পারে।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ের গৌরিনকাস বলেছেন, বর্তমান সরবরাহ বিঘ্ন ও যুদ্ধের অনিশ্চয়তা বিবেচনায় মধ্যম বা প্রতিকূল পরিস্থিতিই এখন বেশি বাস্তবসম্মত। সংস্থাটি আরও আশঙ্কা প্রকাশ করেছে যে এই সংকট বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।

15 Apr 26 1NOJOR.COM

ইরান যুদ্ধ ও জ্বালানি অস্থিরতায় বিশ্বমন্দার আশঙ্কা জানিয়েছে আইএমএফ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।