Web Analytics

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মাদক ছাড়ো, না হয় শিবপাশা ছাড়ো’ স্লোগানে রোববার সন্ধ্যায় শিবপাশা নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আত্মসমর্পণ অনুষ্ঠান করে শিবপাশা মহল্লা কমিটি। শিবপাশা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট ৮৪ জন এতে আত্মসমর্পণ করেন এবং মাদক থেকে দূরে থেকে সুস্থ, স্বাভাবিক ও কর্মমুখী জীবনযাপনের অঙ্গীকার করেন।

উদ্যোগটির উদ্দেশ্য সামাজিক সচেতনতা সৃষ্টি, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করা। উপস্থিত এলাকাবাসী এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে শিবপাশায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ধাপ বলে বর্ণনা করেন। তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাদকের কারণে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও অপরাধ বাড়ছিল।

মহল্লা কমিটি মাদকের সঙ্গে জড়িতদের জন্য নগদ ১০ হাজার টাকা জরিমানার সতর্কতা দিয়েছে। এলাকায় চুরি করে কেউ ধরা পড়লে ৫০ হাজার টাকা জরিমানার কথাও বলা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ডা. সাদেকুল আমীন চৌধুরী বলেন, আত্মসমর্পণকারীদের নতুন জীবন শুরুতে সমাজ সহযোগিতা করবে এবং মাদকবিরোধী অভিযানটি চলমান সামাজিক আন্দোলন হিসেবে পরিচালিত হবে।

03 Aug 26 1NOJOR.COM

শিবপাশায় ৮৪ জনের আত্মসমর্পণ, মাদক ও চুরির বিরুদ্ধে জরিমানা সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।