Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করছে। দিনব্যাপী এই কনভেনশনে এনসিপি নেতাদের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ তথ্য জানান।

কনভেনশনের উদ্বোধনী সেশনের পর অর্থনৈতিক পুনর্গঠন, জ্বালানি নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার, এবং গণতান্ত্রিক সংস্কার নিয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। সমাপনী সেশনে সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে তা অস্বীকার করেছে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

02 May 26 1NOJOR.COM

রোববার ঢাকায় জ্বালানি, অর্থনীতি ও মানবাধিকার ইস্যুতে এনসিপির জাতীয় কনভেনশন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।