Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ২০ বছর বয়সি মার্কিন যুবক সাইফোল্লাহ মুসাল্লেত নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল-জজিরা। ফ্লোরিডা থেকে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া মুসাল্লেতকে রামাল্লার উত্তরের সিনজিল শহরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে আরেক ফিলিস্তিনি মোহাম্মদ শালাবি গুলিবিদ্ধ হন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানায়নি। অধিকার কর্মীদের অভিযোগ, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা নিয়মিত হামলা, লুটপাট ও আগুন লাগিয়ে ফিলিস্তিনি বসতিগুলো ধ্বংস করছে।

12 Jul 25 1NOJOR.COM

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ২০ বছর বয়সি মার্কিন যুবক সাইফোল্লাহ মুসাল্লেত নিহত হয়েছেন।

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।