Web Analytics

২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার। ২১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে অর্থ সংস্থান রাখা হয়, যা ব্যবহার করে নির্ধারিত সূচি অনুযায়ী ঋণ পরিশোধ করা হয়।

তিনি আরও জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বাজেট বরাদ্দ ব্যবহার করেই নিয়মিত ঋণ পরিশোধ করা হচ্ছে।

21 Apr 26 1NOJOR.COM

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন ডলার, সংসদে অর্থমন্ত্রীর তথ্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।