Web Analytics

ডেঙ্গু ও হামের বিস্তার রোধে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা বন্ধ, টিকাদান জোরদার, হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা কার্যকর এবং জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসাইন মানিক মিয়া হলে এবি পার্টি ডক্টরস আয়োজিত ‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভাপতি অধ্যাপক ডা. (অব.) মেজর ওহাব মিনার বলেন, ২০১৪ সালে হাম-রুবেলা টিকার আওতা ৯২ শতাংশ থাকলেও ২০২৪-২৫ সালে তা ৫৯ শতাংশে নেমেছে। টিকা সংগ্রহ ও বিতরণে অব্যবস্থাপনা, টিকাদানে বিঘ্ন এবং ক্যাচ-আপ ক্যাম্পেইনে বিলম্বকে তিনি সংকটের কারণ বলেন। বক্তারা মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের বৈজ্ঞানিক কার্যকারিতা যাচাই, জমে থাকা পানি অপসারণ এবং মৌসুমের আগে প্রস্তুতির ওপর জোর দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক জরুরি বিভাগ কার্যকর করা ও টিকার আওতা অন্তত ৯৫ শতাংশে উন্নীত করার আহ্বান জানান। অন্য বক্তারা বিশেষায়িত ডেঙ্গু চিকিৎসাব্যবস্থা, জনবল ও অবকাঠামো বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়, দুর্নীতি ও অব্যবস্থাপনার তদন্ত এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন। পরিবারকে জমে থাকা পানি পরিষ্কার, শিশুদের প্রয়োজনীয় টিকা নিশ্চিত এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়।

14 Oct 26 1NOJOR.COM

ডেঙ্গু-হাম প্রতিরোধে টিকাদান, জরুরি সেবা ও জবাবদিহি জোরদারের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।