Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই দলীয় পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তবে ব্যক্তিগতভাবে নির্দলীয় প্রার্থী হিসেবে অংশ নিতে কোনো বাধা নেই। তিনি আরও বলেন, যদি কোনো নির্দলীয় প্রার্থী প্রচারণায় আওয়ামী লীগের স্লোগান বা বক্তব্য ব্যবহার করেন, তবে তা সমস্যার সৃষ্টি করবে।

ডা. জাহেদ উর রহমান তিস্তা প্রকল্প প্রসঙ্গে জানান, ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হতে পারে, যা বাংলাদেশ সরকার বহন করতে পারবে। তবে অন্য কোনো দেশ সহায়তা করতে চাইলে সেই সুযোগও থাকবে। ভারত থেকে পুশইন প্রসঙ্গে তিনি বলেন, এটি চাপ সৃষ্টির জন্য নয়, বরং পশ্চিমবঙ্গের নির্বাচনী ইশতেহারের অংশ, এবং শিগগিরই দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান হবে।

09 Jun 26 1NOJOR.COM

শর্ত পূরণে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।