Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা দিলেও, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে লেবাননের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য লেবানন প্রস্তুত নয়।

ওই কর্মকর্তা আরও জানান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত লেবানন কোনো আলোচনায় অংশ নেবে না। অন্যদিকে, সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বুধবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসেছে।

এর আগে ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং এই প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট আউন তাঁকে ধন্যবাদ জানান, যদিও ইসরাইল ইরানে কঠোর হামলার হুমকি দিয়েছে।

17 Apr 26 1NOJOR.COM

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি না হলে নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না আউন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।