Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় এবং নতুন কোনো ব্যবস্থা নিতে অন্তত দুই বছর সময় লাগবে। রোববার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয় এবং সংকট নিরসনে সরকার কাজ করছে।

অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট অতীত থেকে পাওয়া এবং এটি ছয় মাস বা এক বছরের মধ্যে দূর করা সম্ভব নয়। তবে সমস্যার সমাধানে সরকার কোনো সময় নষ্ট করছে না বলে তিনি জানান। সংকট নিরসনে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থার জন্য নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস এবং কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি এনার্জি মিক্স তৈরি করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে। দেশের পুঁজিবাজারও আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

16 Aug 26 1NOJOR.COM

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।